নবাবগঞ্জ(দিনাজপুর)সংবাদদাতা:
মঙ্গলবার বিকালে দিনাজপুরের নবাবগঞ্জে ৫১ পৃষ্টা পুষ্টি বাড়ি সহায়িকা সরকারি কর্মকর্তা ,মিডিয়া কর্মী সহ সুশীল সমাজের নেতৃবৃন্দের মাঝে বিতরণ করেছেন কোর্ডিনেটর, পুষ্টি প্রকল্প সিসিডিবি কৃষিবিদ পার্থ প্রতিম সেন এ সময় উপস্থিত ছিলেন পুষ্টি প্রকল্প সিসিডিবির প্রগ্রাম অফিসার পুষ্টিবিদ নুসরাত জাহান ।
দাউদপুর সিসিডিবি অফিসের এস্প্রুভিং নিউট্রিশন স্ট্যাটাস ইন ফ্যামিলি হেলথ (পুষ্টি) প্রকল্প , খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) এর উদ্দোগে ,ইকো কো-অপারেশন এর অর্থায়নে প্রকাশিত। বইটির রচনা ও সম্পাদনার দায়িত্ব পালন করেছিলেন কৃষিবিদ পার্থ প্রতীম সেন। নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা অবু রেজা মোঃ অসাদুজ্জামান জানান প্রতিটি বাড়িতে পুষ্টি বাড়ি সহায়িকা থাকলে অনেকে উপকৃত হবে। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম (তপন) জানান মানব দেহের চালিকা শক্তিই পুষ্টি। এমন পুষ্টি সহায়িকা বই পড়লে সুস্বাস্থের জন্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
