রনি মোল্যা, তেরখাদা প্রতিনিধি: বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী, তাই নারী শিক্ষার উন্নয়নে পরিবর্তন আনতে হবে। লেখাপড়ার মাধ্যমে মেধা তালিকায় শ্রেষ্ট হয়ে আগামী দিনে উন্নত বাংলাদেশ গড়ার কাজে অংশ গ্রহনে প্রথম কাতারে নারীরাই থাকবে। গতকাল সকাল ১১ টায় উপজেলা শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এক মতবিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা ৪ আসনের এমপি আব্দুস সালাম মুর্শেদীর সহধর্মীনি সারমিন সালাম একথা বলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শারাফাৎ হোসেন মুক্তি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সালেকুজ্জামান, স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার সাহা, আওয়ামীলীগ নেতা এফ, এম মনিরুজ্জামান, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদিকা হোসনেয়ারা চম্পা, যুগ্মসাধারন সম্পাদক তাজিজা সুলতানা, সাংগঠনিক সম্পাদক রিনা সুলতানা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন মিম, এ্যাডভোকেট ফ্লাগুনী রহমান মিতা, জেলা আইন বিষয়ক সম্পাদিকা আকলিমা খাতুন তুলি, যুব মহিলালীগ নেতা সারমিন সুলতানা, রিক্তা খাতুন, ফারহানা নাজ, উপজেলা পরিষদ চেয়ারম্যানে সহধর্মীনি সারমিন সুলতানা (মুক্তা) ০৪ আসনের সংসদ সদস্যের পিএস সৈয়দ মিজানুর রহমান, রওশান উসমানী রিচি, উপজেলা মহিলালীগ নেত্রী জয়নাব বেগম, আঞ্জুয়ারা সুমি, তাহেরা নয়ন, নাসিমা কবির, রীমা খাতুন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ শামীম আহমেদ, শেখ সেলিম আহমেদ, আলমগীর হোসেন, কামরুজ্জামান, শিক্ষকবৃন্দ, ছাত্রীবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে নানা উপঢোকনের মাধ্যমে প্রধান অতিথিকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক স্বপ্না রানী। দুপুর ২ টায় তেরখাদা পশ্চিমাপার আজিজিয়া মাদ্রাসার সভাপতি আব্দুল হকের সভাপতিত্বে এক মতবিনিময় অনুষ্ঠানে মিলিত হন। এসময় তিনি বলেন মাদ্রাসার এতিম ছাত্রদের জন্য মাদ্রাসা ভবন, উন্নয়ন ও যাতায়াত ব্যবস্থা সম্পর্কে তিনি সার্বিক সহযোগীতার আশ্বাস দেন। বিকাল ৩ টায় তেরখাদা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি আঞ্জুয়ারা সুমির সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের নেত্রী তাহেরা নয়নের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন তেরখাদায় নারী উন্নয়নে প্রতিহিংসা নয় প্রতিযোগীতার মাধ্যমে উপজেলা মহিলা আওয়ামীলীগের গনজোয়ার আনতে হবে বর্তমান সরকারে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে আগামী ৪১ সালের মধ্যে দেশকে একটি উন্নয়নশীল দেশে পরিনত করতে হবে। নারী নেত্রীর জন্য প্রধান অতিথি আরো বলেন নারীদের উন্নয়নের জন্য সকলের সহযোগীতা নিয়ে তেরখাদা উপজেলায় একটি শক্তিশালী নারী উন্নয়ন কমিটি গঠন করে তৃনমুল পর্যায়ের সকল কমিটিকে শক্তিশালী করতে হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
