এইমাত্র পাওয়া

দিনাজপুর জেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হলেন মিজানুল

নিউজ ডেস্কঃ

শিক্ষামন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ উদযাপন উপলক্ষে দিনাজপুর জেলার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক (মাধ্যমিক) নির্বাচিত হয়েছেন জেলার পাবর্তীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক মিজানুল হক। সম্প্রতি দিনাজপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত থেকে তার হাতে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষকের পুরস্কার তুলে দেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য মাননীয় হুইপ ইকবালুর রহিম এমপি।

নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কুন্দল পূর্বপাড়ার অধিবাসী বাংলাদেশ রেলওয়ে সৈয়দপুর জেলা সরঞ্জাম নিয়ন্ত্রক দপ্তরের অবসরপ্রাপ্ত উর্দ্ধতন উপ-সহকারি প্রকৌশলী মরহুম জিকরুল হকের পুত্র মিজানুল হক ২০০৩ সালে দিনাজপুর জেলার পাবর্তীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে সহকারি শিক্ষক হিসেবে যোগদান করেন। তখন থেকে তিনি প্রতিটি দায়িত্ব নিষ্ঠা ও দক্ষতার সহিত পালন করে আসছেন।

উল্লেখ্য উপজেলা পর্যায়ে বাছাইয়ের পর জেলা পর্যায়ের শ্রেষ্ঠদের নির্বাচন করা হয়, এতে একজন শিক্ষকের আচার-আচরণ, পাঠদান, প্রশিক্ষণসহ বিভিন্ন ক্যাটাগরি নিরিক্ষা করে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচন করা হয়ে থাকে।

শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হওয়ার অনুভূতিতে মিজানুল হক বলেন পুরস্কারের জন্য নয়, আমার দায়িত্ব বোধ থেকে শিক্ষার মানোন্নয়নে কাজ করছি। পেশাগত দক্ষতার পাশাপাশি আগামী দিন গুলো যেন সফলতার সাথে অতিক্রম করতে পারে সেজন্য তিনি সকলের নিকট দোয়া প্রার্থী।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.