নিউজ ডেস্ক।।
চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত আগাম বিক্রি হওয়া ট্রেনের টিকিটের টাকা যাত্রীদের ফেরত দিচ্ছে বাংলাদেশ রেলওয়ে। শুক্রবার রিফান্ড সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেছে রেল কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টিকিটের টাকার রিফান্ড আবেদন করা যাবে ১০ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত। সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই আবেদন করা যাবে স্টেশন মাস্টারের কার্যালয়ে। টাকা ফেরত পেতে উপযুক্ত প্রমাণ হিসেবে ক্রয়কৃত টিকিটের মূলকপি, অনলাইনে টিকিট ক্রয়ের ক্ষেত্রে প্রিন্টেড কপি, এনআইডির সত্যায়িত কপিসহ নিজ নিজ স্টেশন মাস্টারের মাধ্যমে সিসিএম পূর্বচট্টগ্রাম বরাবর আবেদন করতে হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
