নিউজ ডেস্ক ।।
স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে ১২ জুলাই থেকে বরিশাল বিমানবন্দরে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়া হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা বিমানবন্দর কর্তৃপক্ষ ও এয়ারলাইন্সগুলোকে পাঠিয়েছে বেবিচক।
বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, স্বাস্থ্য অধিদপ্তরকে নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বলা হয়েছে। সীমিত পরিসরে ১২ জুলাই থেকে বরিশালে ফ্লাইট চালুর সিদ্ধান্ত হয়েছে।
করোনার কারণে গত ২৪ মার্চ থেকে বরিশালে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। করোনায় সাধারণ ছুটির পর গত ১ জুন থেকে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুর, ১২ জুন থেকে যশোর রুটে ফ্লাইট চলাচলের অনুমতি দেয় বেবিচক। ১৬ জুন থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয় সংস্থাটি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
