এইমাত্র পাওয়া

৪৯ মিলিয়ন ভিডিও বাতিল করেছে টিকটক

নিউজ ডেস্ক ।।

নির্দেশিকা লঙ্ঘনের দায়ে গত বছরের দ্বিতীয়ার্ধে তাদের প্ল্যাটফর্ম থেকে ৪৯ মিলিয়নেরও বেশি ভিডিও সরিয়ে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপ টিকটক। ৯ জুলাই, বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে টিকটক।

এত পরিমান ভিডিও তারা তাদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিয়েছে শুনে অবাক হলেও হতে পারেন। তবে আরো অবাক হবেন জেনে যে, এই ভিডিওগুলো মোট পোস্টের মাত্র ১ শতাংশের চেয়েও কম।

এর কারণ হিসেবে টিকটক জানায়, ‘হিংসাত্মক এবং পর্ণো গ্রাফিক সামগ্রী, বিদ্বেষপূর্ণ বক্তব্য এবং প্রাপ্তবয়স্ক নগ্নতা ইত্যাদি’ থাকায় এসব ভিডিও বাতিল করা হয়েছে।

টিকটক ভিডিওগুলোর প্রায় এক-তৃতীয়াংশ ভারত থেকে আপ হয়েছে। তার পরেই রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পাকিস্তান।

চীন-ভারত সীমান্ত সংঘর্ষের পরে চীনের বাইট ডান্সের মালিকানাধীন এই সংস্থাটি তার অন্যতম বৃহত্তম বাজার ভারত থেকে নিষিদ্ধ হওয়ার কয়েকদিন পরেই তাদের এ স্বচ্ছতার প্রতিবেদনটি প্রকাশিত হলো। এদিকে চীনের নতুন জাতীয় সুরক্ষা আইন তৈরির পরে সংক্ষিপ্ত আকারের ভিডিও তৈরির এ অ্যাপটি হংকংয়ের বাজার থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে গত বুধবার থেকে ছোট ব্যবসায়িক বিজ্ঞাপনদাতাদের জন্য একটি নতুন প্ল্যাটফর্ম চালু করেছে টিকটক।

সর্বশেষ ট্রাম্প প্রশাসনের এই সপ্তাহে চীনা সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপগুলোতে নিষেধাজ্ঞা দেয়ার হুমকির পরে টিকটকও বেশ চাপের মুখে পড়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.