ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি।। কুড়িগ্রামের ভ‚রুঙ্গামারীতে এইচএসসি (বিএম) পরীক্ষায় কক্ষ প্রত্যবেক্ষকের দায়িত্ব পালনের তিন মাস অতিবাহিত হলেও সম্মানী পাননি শিক্ষকরা। সম্মানী পেতে ভুক্তভোগী শিক্ষকদের উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দায়ের।
অভিযোগ সূত্রে জানা যায়, শহীদ লেঃ সামাদ নগর টেকনিক্যাল এন্ড বিএম কলেজ কেন্দ্রের ভেনু ভ‚রুঙ্গামারী সরকারী কলেজ। ওই ভেনুতে অনুষ্ঠিত ২০১৯ সালের এইচএসসি (বিএম) পরীক্ষায় কক্ষ প্রত্যবেক্ষকের দায়িত্ব পালন করেন ভ‚রুঙ্গামারী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের কয়েক জন শিক্ষক। সকাল-বিকাল দুই শিফটে অনুষ্ঠিত পরীক্ষায় তাঁরা ৭২টি ডিউটি করেন। পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কক্ষ প্রত্যবেক্ষকদের সম্মানী দিয়ে থাকেন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা। কিন্তু পরীক্ষার ফলাফল প্রকাশের পরেও কক্ষ প্রত্যবেক্ষকের সম্মানী প্রদান করেননি শহীদ লেঃ সামাদ নগর টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ ও পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন। নিরুপায় হয়ে কক্ষ প্রত্যবেক্ষকগণ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দায়ের করেন। সম্মানী বঞ্চিত কক্ষ প্রত্যবেক্ষক হাফিজুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, দিনের পর দিন দায়িত্ব পালন করার পর শিক্ষকদের সম্মানী প্রদান না করা অমানবিকতার সামিল।
এ বিষয়ে জানতে শহীদ লেঃ সামাদ নগর টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ ও পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ভ‚রুঙ্গামারী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের নিকট পরীক্ষা পরিচালনা ও অন্যান্য বাবদ প্রায় ৭০ হাজার টাকা পাওনা থাকায় কক্ষ প্রত্যবেক্ষকগণের সম্মানী দেয়া সম্ভব হচ্ছে না। অপর দিকে ভ‚রুঙ্গামারী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী জানান, অভিযোগ পেয়েছি, পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেনের সাথে আলোচনা করে বিষয়টির সুষ্ঠু সমাধান করা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
