এইমাত্র পাওয়া

নারায়ণগঞ্জে পাগলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র নিখোঁজ

মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ।।

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় পাগলা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র নাছিমুল ইসলাম সাবিদ নামের এক স্কুল ছাত্র গত তিনদিন ধরে নিখোঁজ রয়েছে।২৬ জুলাই শুক্রবার বেলা এগারোটার পর থেকে সে নিখোঁজ হয়। এরপর থেকে তার কোন হদিস পাওয়া যাচ্ছে না।এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্কুল চাত্র সাবিদের পরিবারের স্বজনরা। সাবিদ সদর উপজেলার ফতুল্লা থানার পাগলা নয়ামাটি এলাকার সাইফুল ইসলাম বাবুর পুত্র।

এ বিষয়ে শুক্রবার রাতেই নিখোঁজ সাবিদের মামা আব্দুর রহমান পিয়াল বাদি হয়ে ফতুল্লা মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। জিডি নং- ১৪৪৫।

বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করার এক পর্যায়ে পাগলা বাজারের লোকজনের কাছ থেকে তারা জানতে পারেন সাবিদ বাসা থেকে বের হয়ে তার কয়েকজন বন্ধুর সাথে এলাকার পাশেই বুড়িগঙ্গা নদীতে গোসল করিতে যায়।

সর্বশেষ দুপুর তিনটার দিকে তাকে পাগলা বাজার এলাকায় স্থানীয়রা দেখতে পান। এ খবর জানার পর সাবিদের ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু-বান্ধবের সাথে যোগাযোগ করলেও তারা সাবিদের নিখোঁজ হওয়ার ব্যাপারে কোন তথ্য দিতে পারে নি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.