নিউজ ডেস্ক।।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে দুই হাজার ৯৬ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ২০১। এ পর্যন্ত মোট আক্রান্ত শনাক্ত হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৬১৮ জন। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫২৮ জনসহ মোট সুস্থ হয়েছেন ৭৬ হাজার ১৫৩ জন।
সোমবার (০৬ জুলাই) দুপুর আড়াইটায় করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ২৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্ত রোগীর সংখ্যা ৩ হাজার ২০১। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে দুই হাজার ৯৬ জনের। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫২৮ জনসহ মোট সুস্থ হয়েছেন ৭৬ হাজার ১৫৩ জন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
