নিউজ ডেস্ক।।
করোনাভাইরাস সংক্রমণ এড়াতে এবার হজের সময় কাবা স্পর্শে নিষিধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া তাওয়াফের সময় লোক সমাগম করা যাবে না বলেও জানানো হয়েছে। এবারের হজ প্রসঙ্গে দেয়া এক স্বাস্থ্য নির্দেশনায় এসব তথ্য জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
দেশটির বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আরব নিউজ এ খবর প্রকাশ করেছে।
হজ পালনকারীদের কাছে কাবা স্পর্শ করা একটি কাঙ্ক্ষিত বিষয়। কিন্তু এবার তা হচ্ছে না। সংক্রমণ এড়াতে ইসলামের পবিত্র এ নিদর্শন এবার স্পর্শ করা যাবে না। নামাজের সময় এমনকি কাবা শরিফ তাওয়াফের সময়ও দেড় মিটার দূরত্ব বজায় রাখতে হবে হাজীদের।
সৌদির সেন্টার ফর ডিজিজেস প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোলের (সিডিসি) সুপারিশে এ নির্দেশনা জারি করেছে দেশটির সরকার।
সোমবার সিডিসি এক বিবৃতিতে বলেছে, হজে ধর্মীয় অনুষ্ঠান পালনে যেমন নামাজ ও কাবা শরিফ তাওয়াফের সময় সামাজিক দূরত্ব (এক হাজী থেকে আরেক হাজীর মধ্যকার দূরত্ব দেড় মিটার হবে) বজায় রাখতে হবে। সীমিতসংখ্যক হাজী মিনা, মুজদালিফা ও আরাফাতে যাওয়ার অনুমতি পাবেন।
এবারের হজের আনুষ্ঠানিকতা শুরু হবে ১৯ জুলাই, চলবে ২ আগস্ট পর্যন্ত। এবার মাত্র ১০ হাজার মুসল্লি হজ পালন করতে পারবেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
