গলাচিপা(পটুয়াখালী)সংবাদদাতা হারুন অর রশিদ।।
সোমবার গলাচিপা মহিলা ডিগ্রি কলেজে ২০১৯-২০শিক্ষাবর্ষের ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। কলেজ মিলনায়তনে অত্র কলেজের গভর্নিংবডির সভাপতি সালমা ওয়াহিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মু.শাহিন শাহ্, উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ রফিকুল ইসলাম, পৌরসভা মেয়র আহসানুল হক তুহিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ দে, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, অত্র কলেজের অধ্যক্ষ মোঃ শাহজাহান মিয়া, গলাচিপা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নিজাম উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ মিয়া, থানার অফিসার ইনচার্জ মোঃ আখতার মোর্শেদ, আওয়ামীলীগ নেতা মো.মজিবুর রহমান প্যাদা, মোঃ শাহজাহান, মাইনুল ইসলাম রনো, সাংবাদিক সমিত কুমার দত্ত মলয়, খালিদ হোসেন মিল্টন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন অত্র কলেজের প্রভাষক রামানন্দ দেবনাথ ও মেহেদী মাসুদ জুয়েল। ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন জেবুর নেসা মেহেরুন, জান্নাতুল মাওয়া। অনুষ্ঠান শেষে বর্তমানে দেশব্যাপী আলোচিত ছেলেধরা ও গুজব নিয়ে ছাত্রীদের অভিনীত একটি ছোট নাটিকা প্রদর্শন করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
