ইবি প্রতিনিধি টি এইচ জায়িম ।।
ডেঙ্গু থেকে বাঁচতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে শাখা ছাত্র মৈত্রী। সোমবার বেলা সাড়ে ১২টায় দলীয় টেন্ট থেকে এই কার্যক্রম শুরু করে তারা।
‘সচেতন হই; জীবন বাঁচাই’ এই শ্লোগানে সচেতনমূলক লিফলেট বিতরণ করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রমৈত্রী। সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রউফ এর নেতৃত্বে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ চত্ত¡রে এ লিফলেট বিতরণ করে নেতাকর্মীরা। এসময় শাখা সহ-সভাপতি আরিফুজ্জামান, দপ্তর সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আকতার হোসেন আজাদ, শেখ রাসেল হলের সভাপতি আশিকুর রহমান সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
লিফলেটে ডেঙ্গুর সাধারণ লক্ষণসমূহ ও আক্রান্ত হওয়ার পর করণীয় বিষয়সমূহ তুলে ধরেন তারা।

এ বিষয়ে শাখা ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক আব্দুর রউফ বলেন, বিশ^বিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থী যেন ডেঙ্গুর ভয়াবহতা সম্পর্কে জনসচেতন হতে পারে সেইজন্যই আমাদের এই কার্যক্রম। তাছাড়া শুধু প্রত্যেকটা শিক্ষার্থীই নয় তাদের পরিবারের পর্যন্তও যেন ডেঙ্গুর ভয়াবহতা ও করণীয় এর বার্তা পৌছাতে পারি সেই দায়বদ্ধতা থেকেই আমাদের এই লিফলেটের বিতরণ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
