রফিকুল আলম বকুল, জেলা প্রতিনিধি
মেহেরপুরের গাংনী উপজেকলার চিৎলা পাটবীজ খামারে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে গাংনীবাসি । আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে চিৎলা পার্ট বীজ খামার চত্বরে এ মানববন্ধন করা হয় । মানববন্ধনে নেতৃত্ব দেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন । এ সময় জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ , উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল বাশার , ধানখােলা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মাস্টার ও গাংনী পৌর কাউন্সিলর নবীর উদ্দিন বক্তব্য রাখেন ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
