ডাকসু’র পদ ছাড়ার ঘোষণা দিলেন গোলাম রাব্বানী

নিউজ ডেস্ক।।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী নিজের পদ ছেড়ে দেবার কথা ঘোষণা করেছেন। সোমবার (২২ জুন) একটি বেসরকারি টেলিভিশনে এ খবর প্রকাশিত হয়। খবরে বলা হয়, আজ রাত ১২টায় গঠনতন্ত্র অনুযায়ী ডাকসুর মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। গঠনতন্ত্রের প্রতি শ্রদ্ধা জানিয়ে গোলাম রাব্বানী এ সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, গত শনিবার একটি লাইভ অনুষ্ঠানে এসে গোলাম রাব্বানী বলেছিলেন, পদের মেয়াদ শেষ হয়ে গেলেও পরবর্তী নির্বাচন পর্যন্ত তিনি পদে থাকতে চান। এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে কথা বলবেন বলেও জানিয়েছিলেন তিনি। তবে দু’দিন পরই হঠাৎ তিনি নিজের সিদ্ধান্ত পরিবর্তন করলেন। -bd24live.com


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.