ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ মারা যাওয়ার পর নিয়মানুযায়ী এই মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে রয়েছে। রুলস অব বিজনেস অনুযায়ী, কোনো মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী না থাকলে আপনাআপনি সেই মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধানমন্ত্রী অধীনে চলে যায়।
ধর্ম প্রতিমন্ত্রী মারা যাওয়ার পর কাউকে এই দায়িত্ব এখনও দেওয়া হয়নি। এই মন্ত্রণালয়ের দায়িত্ব এখন প্রধানমন্ত্রীর হাতে রয়েছে বলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম আজ সোমবার জানিয়েছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
