এইমাত্র পাওয়া

সিএমএইচে মাশরাফি

নিউজ ডেস্ক।।

কোভিড-১৯ রোগে আক্রান্ত মাশরাফি বিন মুর্তজা আজ সন্ধ্যায় বুকের এক্সরে করাতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন । তবে হাসপাতাল থেকেই মাশরাফি  জানিয়েছেন, তিনি ভালো আছেন। আগে থেকে শ্বাসকষ্টের সমস্যা থাকায় সাবধানতা অবলম্বন করতেই এক্সরে করানো।

মাশরাফির হাসপাতালে যাওয়া-না যাওয়া নিয়ে কিছু গুজবও ছড়িয়েছে আজ সারাদিন। এসব খবরে ভক্ত-সমর্থকেরা যেন বিভ্রান্ত না হন, সেজন্য বিকেলে তিনি ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন, ‘কিছু পরীক্ষা করার জন্য আমার হাসপাতালে যাওয়ার প্রয়োজন হতে পারে, সেটা স্বাভাবিক।’ সেই পরীক্ষা করতেই বিকেলে সিএমএইচে গেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি হাসপাতালেই অবস্থান করছিলেন। পরীক্ষা শেষে তাঁর আবার মিরপুরের বাসায় ফেরার কথা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading