নিজস্ব প্রতিবেদক :
দেশে চলমান বন্যা পরিস্থিতি, ডেঙ্গুর সর্বশেষ অবস্থা ও গুজব সংক্রান্ত তথ্য আদানপ্রদানের জন্য তথ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে তথ্য অধিদপ্তরে সার্বক্ষণিক মিডিয়া সেল চালু করা রয়েছে। শনিবার এক সরকারি তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়।
সরকারি তথ্যবিবরণীতে বলা হয়, বন্যা, গুজব ও ডেঙ্গুর তথ্য আদান-প্রদানের জন্য টেলিফোন নম্বর- ৯৫১২২৪৬, ৯৫১৪৯৮৮, ৯৫৪০০১৯; ফ্যাক্স নম্বর-৯৫৪০৯৪২, ৯৫৪০০২৬, ৯৫৪০৫৫৩; ইমেইল: piddhaka@gmail.com, ওয়েবসাইট: www.pressinform.gov.bd, ফেসবুক আইডি: PID BD এবং ফেসবুক পেজ: Press Information Department, Bangladesh এ যোগাযোগের জন্য অনুরোধ করেছে পিআইডি।
এছাড়া ডেঙ্গু সংক্রান্ত চিকিৎসা এবং তথ্যের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের গঠিত মনিটরিং সেলের ফোন নম্বর: ০১৭৩১৫১৮৮৬৬, ঢাকা উত্তর সিটি কপোরেশনের কল সেন্টার: ০১৯৩২৬৬৫৫৪৪ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ফোন নম্বর: ০৯৬১১০০০৯৯৯-তে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।
দুর্যোগ সম্পর্কিত তথ্য সেবার জন্য ১০৯০ নম্বরে (টোল-ফ্রি) ফোন করে সমুদ্রগামী জেলেদের জন্য সতর্ক বার্তা, নদীবন্দরগুলোর সতর্ক বার্তা, দৈনন্দিন আবহাওয়া বার্তা, ঘূর্ণিঝড় ও বন্যার বিশেষ সতর্ক বার্তা পাওয়া যাবে।
পানিসম্পদ মন্ত্রণালয়ের ০২৯৫৪০৭০১ টেলিফোন নম্বর ও ০১৩১৮২৩৪৫৬০ মোবাইল নম্বরে বন্যা সংক্রান্ত তথ্য প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে।
অন্যদিকে গুজব বিষয়ে সন্দেহজনক কিছু মনে হলে ৯৯৯ এ তাৎক্ষণিক কল করে পুলিশের সাহায্য নেওয়ার অনুরোধ করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
