অনলাইন ডেস্ক।।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বরাবরের মতো সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী সংসদের বাজেট ও অষ্টম অধিবেশন পরিচালনার জন্য সভাপতিমণ্ডলীর মনোনয়ন দিয়েছেন। তারা স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে জ্যেষ্ঠতার ভিত্তিতে অধিবেশনের সভাপতিত্ব করবেন।
আজ বুধবার বিকেল ৫টায় সংসদের বাজেট অধিবেশন শুরুর পর স্পিকার সভাপতিমণ্ডলীর নাম ঘোষণা করেন। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সংসদ পরিচালনার জন্য অধিবেশনের শুরুতেই সহযোগিতা চান স্পিকার। এবারের বাজেট অধিবেশনের সভাপতিমণ্ডলীরা হলেন- মুহাম্মদ ফারুক খান, এ বি তাজুল ইসলাম, মহিবুর রহমান মানিক, কাজী ফিরোজ রশীদ ও বেগম মেহের আফরোজ।
কঠোর বিধিনিষেধের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে করোনাকালের বাজেট অধিবেশন শুরু হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের এই বাজেট ও অষ্টম অধিবেশন শুরু হয় বুধবার বিকেল ৫টায়।
সূত্রঃ বিডি প্রতিদিন
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
