ভার্চ্যুয়াল মিটিংয়ের নতুন টুল ‘ই- মিটিং’

নিউজ ডেস্ক।।

করোনা পরিস্থিতিতে ভিডিও কলের ব্যবহার বেড়েছে। এ জন্য ভিডিও কল অ্যাপ্লিকেশনগুলোও তৈরি হচ্ছে। ভিডিও কনফারেন্সিং দেবা দিতে ‘ই- মিটিং ‘ নামের ভার্চ্যুয়াল মিটিংয়ের নতুন টুল তৈরি করেছে দেশ ও দেশের বাইরে সফটওয়্যার সেবাদাতা প্রতিষ্ঠান টিকন সিস্টেম।

বাংলাদেশের সফটওয়্যার সেবাদাতা প্রতিষ্ঠান টিকন সিস্টেমস বৈশ্বিক বাজারে বাংলাদেশের সফটওয়্যার খাতকে তুলে ধরতে দক্ষিণ কোরিয়ার সিউলে ২০০৭ যাত্রা শুরু করে। বর্তমানে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই), ক্লাউড কম্পিউটিং, এআর, ভিআর, ব্লকচেইনসহ নতুন প্রযুক্তি নিয়ে বৈশ্বিক গ্রাহক উপযোগী নানা সেবা দেয় প্রতিষ্ঠানটি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.