শিক্ষক লাঞ্চিতের ঘটনায় বামাশিকফোর প্রতিবাদ

শিক্ষাবার্তা ডেস্ক :

বরিশালের মেহেদিগঞ্জ উপজেলার দড়িচর খাজুরিয়া দাখিল মাদ্রাসার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এবং শিকদার বাড়ি মসজিদের ইমাম বয়োবৃদ্ধ আলেম মাওলানা শহীদুল ইসলামকে দড়িচর খাজুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তফা রাঢ়ি ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং সাবেক ইউপি সদস্য ছাত্তার সিকদার কর্তৃক উপবৃত্তির টাকা তছরুফের ঠুনকো অজুহাতে জুতার মালা পরিয়ে বাজারে ঘোরানো ও উলঙ্গ করে পেটানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারি ফোরামের আহবায়ক উপাধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।

তিনি অবিলম্বে এই চেয়ারম্যান ও তার সাঙ্গপাঙ্গদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বিবৃতি তিনি বলেন, কোন শিক্ষক-কর্মচারি অন্যায় করলে তাদেরকে বিচারের মুখোমুখি করার জন্য যথাযথ কর্তৃপক্ষ রয়েছে।

কোন চেয়ারম্যানকে শিক্ষক-কর্মচারিদের বিচারের দায়িত্ব দেয়া হয়নি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.