আড়াইহাজারবাসীকে করোনার ছোবল থেকে মুক্ত রাখতে নিরন্তর চেষ্টা চালাচ্ছেন নিবেদিত দুই প্রাণ

মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি :

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় দিন রাত জনগণের সেবায় নিয়োজিত রয়েছেন দুই জন নিবেদিত প্রাণ। একজন স্থানীয় সংসদ সদস‌্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু অপর জন ডাঃ সায়মা ইসলাম ইভা যিনি উপজেলা স্বাস্থ্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা।

তাঁরা স্বামী স্ত্রী দু’জন আলাদা দু‌’টি পেশায় থাকলেও দেশের এই করোনা মহামারীতে আড়াইহাজা‌র উপজেলার মানুষের জন্য দিন রাত কাজ করে যাচ্ছেন। সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু উপজেলার প্রতি‌টি অসহায় ও কর্মহীন মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন খাদ‌্য সামগ্রী,নগদ টাকা,শিশু‌দের জন্য দুধ।

সার্বক্ষণিক তদারকি করছেন সরকারি সাহায্য সহযোগিতা সঠিকভাবে উপকারভোগীরা পাচ্ছেন কিনা।অত্যন্ত সতর্কতার সাথে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে উপজেলার ১৪০০০ পরিবারের কাছে মোবাইলের মাধ্যমে ২৫০০ টাকা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ইউনিয়ন ভিত্তিক শিক্ষকদের মাধ্যমে সুবিধাভোগীদের তালিকা যাচাই-বাছাই করার মধ্য দিয়ে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করেন এবং ইতোমধ্যে মোবাইলে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে যাওয়া শুরু হয়েছে।

করোনার ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, অসহায় দরিদ্র পরিবারের পাশে দাঁড়াতে তিনি উপজেলার ১০৮ টি ওয়ার্ডে ৩০ জন করে স্বেচ্ছাসেবক টিম গঠন করে দিয়েছেন।

আড়াইহাজার উপজেলা‌টি খুবই ঘনবসতিপূর্ণ অঞ্চল । করোনাভাইরাস একটি ছোঁয়াচে রোগ। দ্রুত এই ভাইরাস একজনের শরীর থেকে অন্য জনের শরীরে প্রবেশ করে। এই অদৃশ্য দানবের এখন পর্যন্ত কোনো ওষুধ আবিস্কার হয়নি। করোনাভাইরাস থেকে রক্ষা পাওয়ার উপায় ঘরে অবস্থান করা এবং পরীক্ষার মাধ্যমে আক্রান্ত রোগীদের শনাক্ত করে আলাদা রাখা।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে নারায়ণগঞ্জে। তারপর থেকে নারায়ণগঞ্জ শহরে মহামারি রূপ নিয়েছে করোনাভাইরাস। ঘনবসতিপূর্ণ আড়াইহাজারে করোনাভাইরাসের আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। যারা আক্রান্ত হচ্ছে তাদের দ্রুত শনাক্ত করা কাজ ক‌রে যাচ্ছেন আড়াইহাজার উপজেলা প‌রিবার ও প‌রিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়মা ইসলাম ইভা।

তি‌নি উপজেলার করোনা আক্রান্ত ব্যক্তিদের আইসোলশনে রাখার ব‌্যবস্থা করে দিচ্ছেন। ওনার পরাম‌র্শে যে বাড়িতে করোনা রোগী শনাক্ত হচ্ছে সেখানে প্রশাসন দ্রুত লকডাউন করতে পারছে । ।এম‌পি পত্নী ডাঃ সায়মা ইসলাম ইভা দিন রাত প‌রিশ্রম করে যাচ্ছেন করোন সংক্রমন টেষ্ট,করোন আক্রান্ত ব‌্যক্তি‌দের মনোবল বৃ‌দ্ধি করতে উৎসাহ প্রদান, করোনা রু‌গিদের আইসোলেশনে রাখা, করোনায় আক্রান্ত ব‌্যক্তি‌দের চি‌কিৎসা সেবা সহ বা‌ড়ি‌টি লকডাউন করা,উপ‌জেলার প্রতি‌টি মানুষের স্বাস্থ‌্য সেবা নি‌শ্চিত করতে মোবাইল ফোন চি‌কিৎসা সেবা চালু করেছেন।

আড়াইহাজার উপ‌জেলার প্রতি‌টি মানুষের জ‌ন্য তারা স্বামী স্ত্রী দুজন যে সেবা ও সহযো‌গিতা করে যাচ্ছেন তা স‌ত্যিই অতুলনীয়। তাদের কে দেখে ও তাদের আহ্বানে সারা দিয়ে উপ‌জেলার বি‌ভিন্ন ধনাঢ্য ব‌্যক্তি ও বি‌ভিন্ন প্রতিষ্ঠান সাধারণ মানুষের সেবায় এ‌গিয়ে এ‌সেছেন।

উপজেলাবাসী তাদের এমন উদারতা ও সহযোগীতার কারণে এমন ভয়াবহ বিপর্যয় থেকে রক্ষা পাচ্ছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.