বাসে মেনে চলুন কিছু পরামর্শ

করোনাকালে চলাফেরার সময় গণপরিবহনে চরলে মেনে চলতে হবে কিছু স্বাস্থ্যবিধি। তবে কাজের জায়গা খুব বেশি দূরত্বে না হলে হেঁটেই যাওয়ার চেষ্টা করুন। তাতে শরীরচর্চা হবে আবার সংক্রমণও এড়াতে পারবেন।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ঘেঁষাঘেঁষি করে গণপরিবহনে যাতায়াতের ফলে ড্রপলেটের মাধ্যমে ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা অন্যান্য জায়গার তুলনায় ঘণ্য়টা ২০-৩০ গুণ বেশি। তাই সাবধান হতে হবে অনেক বেশি। জেনে নিন গণপরিবহনে যেসব নিয়ম মানতে হবে-

১) তিন স্তরীয় মাস্ক পরার চেষ্টা করুন। হাতে বানানো কাপড়ের মাস্ক হলে তা যেন তিন স্তরবিশিষ্ট হয়। ভিড় জায়গায় সাধারণ মাস্ক কার্যকর নয়। সার্জিকাল মাস্ক পরা খুব ভালো। এতে ড্রপলেট থেকে সহজে সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকে না।

২) কোনো অবস্থাতেই নাকে, মুখে বা চোখে হাত দেবেন না। একান্ত দিতেই হলে হাত সাবান দিয়ে ধুয়ে তারপর হাত দিন। কাজ মিটলে ফের সাবান দিন হাতে।

৩) ব্যাগে হ্যান্ড স্যানিটাইজার ও সাবান নিতে ভুলবেন না। কোনো অবস্থাতেই রাস্তার পানি বা খাবার খাবেন না।

৪) বাস, ট্রেন থেকে নেমে কর্মক্ষেত্রে পৌঁছে টুপি, গ্লাভস, মাস্ক ও ফেস শিল্ড খুলে হাত মুখ সাবান দিয়ে ধুয়ে কাজে বসুন।

৫) গণপরিবহনে উঠে মোবাইল ফোন প্রয়োজন ছাড়া ব্যবহার করবেন না। মোবাইল থেকে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি থাকে।

এছাড়া ভ্রমণের সময় সঙ্গে আদার টুকরো নিয়ে যাবেন। মুখে রাখলে গলার সংক্রমণ কিছুটা আটকানো যায়। তাছাড়া পানি বা খাবার খাওয়ার আগে লবণ-পানিতে গার্গল করে নিতে পারলে ভালো হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading