সজল আহমেদ।।
আগামী ২০ জুনের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে রাজধানীর ৪ টি কলেজকে (নটর ডেম কলেজ, হলিক্রস কলেজ, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজ) ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে নিজস্ব প্রক্রিয়ায় শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড। মঙ্গলবার কলেজগুলোকে এ নির্দেশনা পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে কলেজগুলোকে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে নিজস্ব প্রক্রিয়ায় শিক্ষার্থী ভর্তির অনুমতি দেয়া হয়েছে। বিষয়টি জানিয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে এ সংক্রান্ত চিঠি দেয়া হয়েছিল। সে প্রেক্ষিতেই ২০ জুনের মধ্যে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে কলেজগুলোকে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া শেষ করতে বলার নির্দেশনা দেয়া হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
