এইমাত্র পাওয়া

ডিএমপির তিন কর্মকর্তাকে রদবদল

নিজস্ব প্রতিবেদক।।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।

মঙ্গলবার ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে এই রদবদল করা হয়।

ডিএমপি সদরদপ্তর ও প্রশাসন বিভাগের এসি মো. আশিক হাসানকে তেজগাঁও বিভাগে এবং একই বিভাগের এসি এম এম মঈনুল ইসলামকে পিওএম পূর্ব বিভাগে বদলি করা হয়েছে।

এছাড়া অপরাধ বিভাগের এসি আরিফুল ইসলাম সরকারকে সদরদপ্তর ও প্রশাসন বিভাগে বদলি করা হয়েছে।

আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading