সকল শিক্ষার্থী পাস করেছে ৩ হাজার ২৩ শিক্ষাপ্রতিষ্ঠানের

এসএসসি পরীক্ষায় শতভাগ পাস করেছে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা গত বছরের চেয়ে বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২৩টি। গত বছর যা ছিল দুই হাজার ৫৮৩টি। চলতি বছরের এসএসসি পরীক্ষার ঘোষিত ফল থেকে এমন তথ্য জানা গেছে।

রোববার (৩১ মে) সকাল ১১টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফেসবুক লাইভের মাধ্যমে ২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন। শতভাগ পাস করা প্রতিষ্ঠান বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, এটা একটা ভালো দিক যে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.