১০৪ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি

নিউজ ডেস্ক।।

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষায় ১০৪ প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ফেল করেছে। আর শতভাগ পাস করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা তিন হাজার ২৩টি।

রোববার (৩১ মে) বেলা ১১টার দিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে ফেসবুক লাইভে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন। এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত আছেন।

শিক্ষমন্ত্রী বলেন, গত বছর কেউ পাস করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১০৭টি। এবছর তা কমে হয়েছে ১০৪টি। গত বছর শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল দুই হাজার ৫৮৩ টি। এবছর তা বেড়ে হয়েছে তিন হাজার ২৩টি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.