নিউজ ডেস্ক।।
আজ রবিবার (৩১ মে) সকাল সাড়ে ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা ফলের অনুলিপি তুলে দেওয়া হয়। সেখানে ফলের বিভিন্ন দিক তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এসএসসি পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডে ৮২.৩৪ শতাংশ, রাজশাহী শিক্ষা বোর্ডে ৯০.৩৭ শতাংশ, যশোর বোর্ডে ৮৭.৩১ শতাংশ, কুমিল্লা শিক্ষা বোর্ডে ৮৫.২২, চট্টগ্রাম বোর্ডে ৮৪.৭৫ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৮২.৭৩ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৮০.১৩ শতাংশ, বরিশাল শিক্ষা বোর্ডে ৭৯.৭০ শতাংশ, সিলেট বোর্ডে ৭৮.৭৯ শতাংশ, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৮২.৫১ শতাংশ ও কারিগরি শিক্ষাবোর্ডে ৭২.৭০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
