ফেসবুক লাইভে এসএসসির ফল জানাচ্ছেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক।।
ফেসবুক লাইভে এসে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বেলা ১২টায় লাইভে বিস্তারিত ফল ঘোষনআ করেন। এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাধ্যমিকের ফল প্রকাশ করেন।

শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় গণমাধ্যমকর্মীদের শিক্ষামন্ত্রীর ব্রিফিংয়ে না যেতে অনুরোধ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ফলাফল সংক্রান্ত তথ্য-উপাত্তগুলো মেইলে গণমাধ্যমকর্মীদের পাঠানো হবে। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ক্যামেরায় রেকর্ড করা মন্ত্রীর বক্তব্যের ভিডিও ফুটেজ বিভিন্ন টেলিভিশন স্টেশনে পাঠানো হবে।’

কোভিড-১৯ সংক্রমণের মধ্যে এবার কোনো শিক্ষা প্রতিষ্ঠানেই ফল পাঠানো হবে না। শিক্ষার্থীরা মোবাইল থেকে ‘প্রি-রেজিস্ট্রেশন’ করে রাখলেই ফল ঘোষণার সঙ্গে সঙ্গে সেই নম্বরে ফল পৌঁছে যাবে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি জানিয়েছে।

এবার ফলাফল প্রি-রেজিস্ট্রশন করে মোবাইলে পাওয়া যাবে। এছাড়াও অনলাইনে মিলবে ফল। যারা প্রি-রেজিস্ট্রেশন করেছেন তাদের মোবাইলে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফল জানানো হবে। দুপুর ১১টা থেকে ওয়েবসাইটে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পাওয়া যাবে। এ জন্য (www.educationboardresults.gov.bd) ওয়েবসাইটে প্রবেশ করে শিক্ষার্থীদের রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর ইনপুট দিয়ে ফল জানতে হবে।

মোবাইলে ফল পেতে:

এসএসসির ফল জানতে SSC লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানানো হবে।

দাখিলের ফল পেতে Dakhil লিখে একটি স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

আর কারিগরি বোর্ডের এসএসসির ফল পেতে SSC লিখে একটি স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফল জানানো হবে।

মোবাইলে এসএমএসের পাশাপাশি নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.