নিউজ ডেস্ক।।
আগামীকাল রবিবার প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২০ এর ফল। তবে ফল প্রকাশের সময়ে পরিবর্তন আনা হয়েছে। পূর্বের ঘোষণা অনুযায়ী রবিবার বেলা ১২টার পরিবর্তে এক ঘণ্টা এগিয়ে বেলা ১১টা নির্ধারণ করা হয়েছে।
আজ শনিবার বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের কর্তৃক প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
