বই নিয়ে দশটি বিখ্যাত উক্তি

১. বই কিনে কেউ কোনোদিন দেউলিয়া হয় না।

– সৈয়দ মুজতবা আলী
২. বই হচ্ছে শ্রেষ্ঠ আত্মীয়, যার সঙ্গে কোনদিন ঝগড়া হয় না, কোনদিন মনোমালিন্য হয় না।
– প্রতিভা বসু
৩. জীবনে তিনটি জিনিসের প্রয়োজন- বই, বই এবং বই
– টলস্টয়
৪. বই হচ্ছে অতীত আর বর্তমানের মধ্যে বেঁধে দেয়া সাঁকো।
– রবীন্দ্রনাথ ঠাকুর
৫. বই পড়াকে যথার্থ হিসেবে যে সঙ্গী করে নিতে পারে,তার জীবনের দুঃখ কষ্টের বোঝা অনেক কমে যায়।
– শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৬. আমরা যখন বই সংগ্রহ করি, তখন আমরা আনন্দকেই সংগ্রহ করি।
– ভিনসেন্ট স্টারেট
৭. ভালো বই পড়া যেনো গত শতকের মহৎ লোকের সাথে আলাপ করার মতো।
– দেকার্তে
৮. বই পড়ার অভ্যাস নেই আর পড়তে জানে না এমন লোকের মধ্যে কোন পার্থক্য নেই।
– মার্ক টোয়েইন
৯. গৃহের কোনো আসবাবপত্র বইয়ের মতো সুন্দর নয়।
– সিডনি স্মিথ

১০.’রুটি মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে কিন্তু একখানা বই অনন্ত যৌবনা, যদি তেমন বই হয়।’

– ওমর খৈয়াম।

সংগ্রহে-হুমায়ুন কবির হিমু


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.