নিউজ ডেস্ক।।
নিয়ন্ত্রক সংস্থার নিরীক্ষা দাবির সাড়ে ১২ হাজার কোটি টাকার মধ্যে আদালতের নির্দেশনা অনুযায়ী দ্বিতীয় ও শেষ কিস্তির ১০০০ কোটি টাকা জমা দিল গ্রামীণফোন।
৩১ মের মধ্যে এই টাকা বিটিআরসিতে জমা দেওয়ার কথা জানানোর একদিন পরেই মঙ্গলবার তা দিয়ে দেয় দেশের শীর্ষ এই মোবাইল ফোন অপারেটর।
মঙ্গলবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক বলেন, “সময়ের আগেই বিটিআরসিতে টাকা জমা দেওয়ায় গ্রামীণফোনকে ধন্যবাদ জানাই। এটি রাষ্ট্রীয় অর্থ, জনগণের অর্থ। করোনা ক্রান্তিলগ্নে ১০০০ কোটি টাকা জমা দেয়ায় সরকারের উপকারে আসবে।”
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
