অনলাইন ডেস্ক।।
বিশ্বে মহামারি আকার ধারণ করেছে করোনাভাইরাস (কোভিড-১৯)। এই মহামারি মোকাবিলা ও বিষয় নিয়ে বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য সম্মত হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য দেশগুলো।মঙ্গলবার (১৯ মে) বাংলাদেশ সময় বিকেলে জেনেভায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে এটি গৃহীত হয়। বাংলাদেশ, ইউরোপীয় ইউনিয়ন, আফ্রিকান ইউনিয়ন, চীন, রাশিয়াসহ প্রায় ১৩০টি দেশ ‘কোভিড-১৯ রেসপন্স’ রেজুলেশনটি কো-স্পনসর করেছে। এর মাধ্যমে পৃথিবীর অধিকাংশ দেশ এটিকে নিজেদের বলে গ্রহণ করেছে।
রেজুলেশনটির ওপর প্রায় এক মাস ধরে আলোচনা চলছিল। যা উপস্থাপন করে ইউরোপিয়ান ইউনিয়ন (ইউ)।রেজুলেশনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বকে স্বীকার করে নিয়ে সদস্য রাষ্ট্র, আন্তর্জাতিক সংস্থা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের ভিন্ন ভিন্ন কার্যক্রমের কথা বলা আছে।
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য অত্যন্ত জরুরি বিষয়গুলো এ রেজুলেশনে অন্তর্ভুক্ত করা হয়েছে। নিম্ন ও মধ্যম আয়ের দেশের জন্য সুলভ মূল্যে সমতার ভিত্তিতে ওষুধ বণ্টন করার বিষয়টি জোরালোভাবে বলার পাশাপাশি ট্রিপস চুক্তি ও দোহা ডিকলারেশনের কথা বলা হয়েছে এখানে। এর ফলে করোনার চিকিৎসায় নতুন ওষুধ আবিষ্কার হলে এই রেজ্যুলেশনের আওতায় বাংলাদেশের ওষুধ প্রস্তুতকারী কোম্পানিগুলো মেধাস্বত্ত বিষয়ে কোনো অর্থ ব্যয় না করে তা তৈরি করতে পারবে।কোভিড-১৯ প্রতিরোধের জন্য যদি কোনো দেশ কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি করে তবে অগ্রাধিকার ভিত্তিতে সেটি দূর করা হবে।এই মহামারি ঠেকানোর জন্য দেশগুলোকে সরকারি ব্যবস্থা এবং সামাজিক ব্যবস্থাকে কাজে লাগানোর কথা জানিয়ে মধ্যম ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে রেজুলেশনে বলা হয়েছে, স্বাস্থ্যকর্মীদের প্রতিরোধমূলক পোশাকসহ অন্যান্য সামগ্রী দিতে হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
