অনলাইন ডেস্কঃ
চালু হলো দেশের সবচেয়ে বড় কোভিড-১৯ হাসপাতাল। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে স্বাস্থ্য অধিদপ্তর এবং বসুন্ধরা গ্রুপের উদ্যোগে এই হাসপাতাল নির্মাণ করা হয়েছে। যেখানে করোনা আক্রান্তদের আইসোলেশন সুবিধাসহ রোগীদের জন্য থাকছে আইসিউ সুবিধা।
হাসপাতালটি উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এসময় তিনি বলেন, স্বাস্থ্যবিধি না মানলে সংক্রমণ আরো বাড়বে। দেশের সর্ববৃহৎ কোভিড হাসপাতালে করোনা রোগীদের আইসিও থেকে শুরু করে আইসোলেশ ইউনিটসহ সব ধরনের সুযোগ সুবিধা থাকছে।
দ্রুত সময়ে মধ্যে প্রস্তুত হওয়া ২০১৩ শয্যার আইসোলেশন ইউনিট এবং ৭১ শয্যার আইসিও সুবিধা রেখে হাসপাতালটি রবিবার ( ১৭ মে) আনুষ্ঠানিক ভাবে স্বাস্থ্যমন্ত্রীর কাছে হস্তান্তর করে বসুন্ধরা কর্তৃপক্ষ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
