অনলাইন ডেস্কঃ
মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে ঢাকা মহানগরীতে জরুরি প্রয়োজন ছাড়া কেউ আসতে পারবেন না বা নগরীর বাইরে যেতেও পারবেন না বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখা।
রবিবার ( ১৭ মে) ডিএমপি’র পক্ষ থেকে এই ধরনের কথা জানানো হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, ঈদ সামনে রেখে লোকজনের রাজধানী ত্যাগের ফলে করোনা ভাইরাস গ্রাম পর্যায়ে ব্যাপক হারে ছড়িয়ে পড়তে পারে। মহামারি করোনা ভাইরাসের বিস্তার রোধকল্পে রবিবার থেকে ঢাকা মহানগরীতে প্রবেশ ও বাহির পথে চেকপোস্ট ব্যবস্থা জোরদার করা হয়েছে।
কোনো ব্যক্তি একান্ত জরুরি প্রয়োজন ব্যতীত ঢাকা শহরে প্রবেশ বা ঢাকা শহর থেকে বাহিরে যেতে না পারেন সেজন্য এ ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
