এইমাত্র পাওয়া

করোনা সংকট মোকাবেলায় সরব গফরগাঁওয়ের এমপি বাবেল গোলন্দাজ

জাহাঙ্গীর আলম সেলিমঃ

চলমান করোনা সংকটে বহুমুখী কার্যক্রম হাতে নিয়ে গফরগাঁওবাসরী প্রশংসা কুঁড়িয়েছেন ময়মনসিংহ-১০(গফরগাঁও আসনের) এমপি ফাহমী গোলন্দাজ বাবেল। করোনা সংকটের প্রথম থেকেই তিনি বিভিন্ন উদ্যোগগুলো নিজে মাঠে নেমে তদারকি করছেন। উপজেলা সদর সহ পৌরসভা পরিচ্ছন্নতা রাখা, জীবাণুনাশক পানি ছিটানো, নাগরিকদের সচেতন করা, অসহায় মধ্যবিত্তের হাতে ত্রাণ তুলে দেওয়া, বিনা মূল্যে শাক-সবজী প্রদান সহ নানা কাজ দক্ষতার সঙ্গে পালন করে যাচ্ছেন ফাহমী গোলন্দাজ বাবেল এমপি।

জানা গেছে, করোনা সংকট মোকাবেলায় নাগরিকদের দূর্ভোগ নিরসনে নিজ উদ্যোগে উপহার হিসেবে পুরু উপজেলার পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নে এ পর্যন্ত ৫০ হাজার খাদ্যদ্রব্যের প্যাকেট উপহার হিসেবে তুলে দিয়েছেন অসহায়,দরিদ্র, কর্মহীন মানুষের কাছে । তিনি দলের নেতা কর্মী ছাড়াও, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সংগঠকদের মাধ্যমে তালিকা করে সুষ্ঠুভাবে বিতরণ করেছেন এ সব উপহার সামগ্রী। এ কার্যক্রম এখনও অব্যাহত আছে।

এছাড়া গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের সৌজন্যে পাওয়া দেড় হাজার প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে অসহায় দরিদ্রদের মাঝে।

সচেতনতা ও প্রতিরোধ মূলক কাজের অংশ হিসেবে করোনা প্রতিরোধে আওয়ামিলীগ সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মাধ্যমে হাজার হাজার হ্যান্ড স্যানিটাইজার বিতরণ সহ মানুষকে সচেতন করার জন্য লিফলেট বিতরণ করেছেন। হাত ধোয়ার জন্য উপজেলার বিভিন্ন পয়েন্টে বুথ স্থাপন করেছেন। সচেতনতা মূলক মাইকিংক করিয়েছেন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মাধ্যমে এছাড়া চালু করেছেন হ্যান্ড ¯প্রে মেশিন দিয়ে জীবানু নাশক কার্যক্রম। ছাত্রলীগ এবং যুবলীগ কর্মীদের উদ্যোগে স্বেচ্ছাসেবকদের দ্বারা কোনো পারিশ্রমিক ছাড়া বিত্তবানদের বাড়িতে বাজার মূল্যে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।

উপজেলার যে সব মানুষ ও স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন তাদের পরিবারের জন্য পাঠিয়েছেন খাদ্যসামগ্রী।করোনা রোগীর কারনে যে সব এলাকা লকডাউনে পড়েছিলো সে সব এলাকায় নিজ উদ্যাগে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়ে প্রশংসা কুঁড়েয়েছেন সর্বমহলে।এছাড়া কৃষকদের জমির ধান কাটতে নিজে হারভ্রেস্টার মেশিন চালিয়ে ধান কেটে উদ্বুদ্ধ করেছেন আওয়ামিলীগ সহ ছাত্রলীগ, যুবলীগকে।এমপি’র সার্বিক নির্দেশনায় সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন ইউনিয়নের দরিদ্র কৃষকদের ধান কেটে মাড়াই করে বাড়ি পৌঁছে দিয়েছেন।

গফরগাঁও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল বলেন, ‘আমাদের নেতা ফাহমী গোলন্দাজ বাবেল এমপি মহোদয় বর্তমানে যে ভূমিকা রাখছেন তা সকল মহলেই প্রশংসা পাচ্ছে।’
গফরগাঁও পৌরসভার মেয়র এস এম ইকবাল হোসেন সুমন বলেন, ‘করোনার দুঃসময়ে গফরগাঁওয়ের গনমানুষের নেতা ফাহমী গোলন্দাজ বাবেল এমপিকে আমরা সার্বক্ষণিক কাছে পেয়েছি।সারা দেশে সকল মাননীয় সংসদ সদস্যরা সবাই যার যার অবস্থান থেকে এভাবে মাঠে নামলে বর্তমান সংকট মোকাবেলা করা কঠিন কিছু নয়।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.