জাহাঙ্গীর আলম সেলিমঃ
আজ মঙ্গলবার (১২ মে) বিকেল সাড়ে তিনটায় গ্রাম সাহিত্য কেন্দ্রের উদ্যোগে কর্মহীন, শ্রমিক ও হতদরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা তুলে দেন লংগাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব।
করোনার প্রভাব দিন দিন যেমন বাড়ছে তেমনি কাজ করে চলেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন।তেমনিভাবে করোনার প্রার্দুরভাবের প্রথম থেকেই মানবিকতায় এগিয়ে আসেন ময়মনসিংহের গফরগাঁওয়ের কুকসাইর গ্রাম সাহিত্য কেন্দ্র। জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও লিফলেট বিতরণের পর এবার তারা বিতরণ করে খাদ্য সহায়তা।এরই ধারা বাহিকতায় আজ প্রায় শতাধিক পরিবারের মাঝে দশ কেজি চাল, ১কেজি তেল, ১ কেজি ডাল ও ১কেজি আলু উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা যুবলীগের সদস্য জহিরুল ইসলাম, গ্রাম সাহিত্য কেন্দ্রের সাধারণ সম্পাদক শফিকুল কাদিরসহ সদস্য বৃন্দ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
