নারায়ণগঞ্জে ৪ জন ম্যাজিস্ট্রেট করোনা থেকে মুক্ত হওয়ায় জেলা প্রশাসকের শুকরিয়া আদায়

মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি :

নারায়ণগঞ্জ জেলায় প্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তা ও পুলিশ সদস্য দায়িত্ব পালন করতে গিয়ে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। তাঁদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে পুনরায় কর্মক্ষেত্রে সংযুক্ত হয়েছেন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন তাঁদেরকে ফুল দিয়ে গ্রহণ করেন এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে নিজস্ব ফেইসবুক আইডিতে স্ট্যাটাস দেন তা হুবহু তুলে ধরা হলো —

আলহামদুলিল্লাহ ।আমার চারজন ম্যাজিস্ট্রেট এবং ডি আর আর ও সবাই করোনা যুদ্ধে জয়ী হয়ে আমাদের মাঝে ফিরে এসেছেন।মহান আল্লাহতালার কাছে লাখো শুকরিয়া প্রত্যেকের দুইবার নেগেটিভ এসেছে। তাই ফুল উপহার দিয়ে বরণের চেষ্টা। ১১/৫/২০২০।

করোনা আক্রান্তপ্রথম দুইজন শনাক্ত হয় নারায়ণগঞ্জে বসাবস করা মুন্সীগঞ্জের লোক( ইটালি ফেরত দুজন প্রবাসী।)সে অনুযায়ী আমরাও চেষ্টা করেছি এই যুদ্ধটা কে সামনে থেকে করার।

উল্লেখ্য ডি আর আর ও তিনদিন আগেই সুস্থ হয়ে হাসপাতাল থেকে এসেছে। আমি বিশ্বাস করি কেবিনেট সেক্রেটারি জনপ্রশাসন সচিব প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব ,বিভাগীয় কমিশনার ঢাকা ,আমার সহকর্মীদের এবং আমাকে যেভাবে এই দুর্যোগে উৎসাহিত করেছেন তার ফলেই করোনার পজিটিভ থেকে নেগেটিভ হয়ে সুন্দরভাবে ফিরে আসতে পেরেছি।

সহকর্মী তানিয়া তাবাসসুম তমা 34 তম ব্যাচ যেভাবে যুদ্ধ করেছেন এটা আসলেই অনুকরণীয় দৃষ্টান্ত। বন্দর উপজেলা ইউ এন ও শুক্লা সরকার অথবা ম্যাজিস্ট্রেট ফারজানাই বা কম কিসে ।আমি প্রতিদিন যতবার তাদের খবর নিয়েছি উল্টো তারা আমার অসুস্থতা নিয়ে বেশি উদ্বিগ্ন ছিল ।তবে একটা বিষয় বলতে চাই প্রথমেআমি , আমারসহকর্মী হিসেবে তাহারাকরোনা মোকাবেলার জন্য সামনে গিয়েছিল ।

 

এসব সহকর্মীরা আমার নির্দেশনা জন্য অপেক্ষা করেনি তারাও আমার পরবর্তীতে ঝাঁপিয়ে পড়েছে ।আর এগুলো করেছি নারায়ণগঞ্জবাসীকে ভালোবেসে ,প্রশাসনের অবস্থান সমুন্নত রাখার জন্যই আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব, করোনা থেকে বাংলাদেশ মুক্ত হবেই ইনশাল্লাহ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.