সোমবার প্রাথমিকের যেসব ক্লাস

অনলাইন ডেস্ক ॥

করোনাভাইরাসের প্রকোপ এড়াতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি ক্লাস সংসদ টেলিভিশনে সম্প্রচার করা হচ্ছে। সোমবার (১১ মে) তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির তিনটি ক্লাস সম্প্রচার করা হবে। ‘ঘরে বসে শিখি’ শিরোনামে এ কার্যক্রম শুরু হয়েছে।

সকাল ৯টা ৪০ মিনিট থেকে দুপুর ১০টা ৪০ মিনিট পর্যন্ত প্রাথমিকের ক্লাস প্রচার করা হবে। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের ক্লাস স্টুডিওতে ভিডিও ধারণ করে তা প্রচার করা হচ্ছে। প্রতিটি ক্লাস ২০ মিনিট সময় ধরে চলবে।

শনিবার (৯ মে) প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে নতুন রুটিন প্রকাশ করা হয়েছে। এ রুটিনে ১০ থেকে ১৪ মে পর্যন্ত ক্লাস সম্প্রচারের তালিকা রয়েছে। সেখানে প্রতিদিন তিনটি করে ক্লাস রাখা হয়েছে।

টেলিভিশনে পাঠদানকারী শিক্ষক পাঠদান করা বিষয়ের ওপর শিক্ষকরা বাড়ির কাজ দেবেন। শিক্ষার্থীদের প্রত্যেক বিষয়ের জন্য আলাদা আলাদা খাতায় বাড়ির কাজ করতে হবে। স্কুল খুললে তা শিক্ষকদের কাছে জমা দিতে হবে।

সোমবার প্রাথমিকের যেসব ক্লাস

সকাল ৯টা ৪০ মিনিট থেকে ১০টা পর্যন্ত তৃতীয় শ্রেণির ইংরেজি, ১০টা থেকে ১০টা ২০ মিনিট পর্যন্ত চতুর্থ শ্রেণির গণিত, ১০টা ২০ মিনিট থেকে ১০টা ৪০ মিনিট পর্যন্ত পঞ্চম শ্রেণির ইংরেজি (পুনঃপ্রচার) ক্লাস সম্প্রচার করা হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.