অনলাইন ডেস্ক ॥
করোনাভাইরাস প্রাদুর্ভবের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় টেলিভিশনে পাঠদান কার্যক্রম সম্প্রচার শুরু হয়েছে। ছুটির দিন ব্যতীত অন্যান্য দিনে জাতীয় সংসদ টেলিভিশনে মাধ্যমিকের বিভিন্ন স্তরে পাঠদান সম্প্রচার করা হচ্ছে। সোমবার মাধ্যমিকে ১০টি ও কারিগরির তিনটিসহ মোট ১৩টি বিষয়ের ক্লাস প্রচার করা হবে।
দুটি ধাপে ষষ্ঠ থেকে দশম শ্রেণির বিভিন্ন বিষয়ের ১০টি ক্লাস করানো হবে। সকাল ১০টা ৪৫ মিনিট থেকে শুরু হয়ে দুপুর ২টা ১০ মিনিট পর্যন্ত ভিডিওতে ধারণ করা এসব ক্লাস সম্প্রচারিত হবে। এরপর দুপুর ২০টা ১০ মিনিট থেকে কারিগরি শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়ে ৩টা পর্যন্ত চলবে।
প্রতিটি ক্লাস ২০ মিনিট করে প্রচার করা হচ্ছে, তার সঙ্গে প্রতিদিনের শিক্ষার্থীদের জন্য হোমওয়ার্ক (বাসার কাজ) দেয়া হবে। পরদিন তা টেলিভিশনের স্ক্রিনে সঠিক উত্তরগুলো দেখানো হবে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর শিক্ষার্থীদের এসব বাসার কাজের খাতা মূল্যায়ন করে নম্বর দেয়ার ঘোষণা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।
পাশাপাশি টেলিভিশনে প্রচার হওয়া সকল ক্লাসগুলো কিশোর বাতায়নে দেয়া হবে। শিক্ষার্থীরা যেকোনো সময়ে তা দেখতে পারবে। সেখানে নানা ধরনের কুইজের মাধ্যমেও শিক্ষার্থীরা খেলার ছলে শিখতে পারবে।
আজ মাধ্যমিকে টেলিভিশন ক্লাসে যা থাকছে
ষষ্ঠ শ্রেণির বাংলা বিষয়ের ক্লাস সকাল ১০টা ৪৫ মিনিট থেকে ১১টা ৫ পর্যন্ত, সপ্তম শ্রেণির গণিত বিষয়ের ক্লাস ১১টা ৫ মিনিট থেকে ১১টা ২৫ মিনিট পর্যন্ত, অষ্টম শ্রেণির বিজ্ঞান ও ইংরেজি ক্লাস ১১টা ২৫ মিনিট থেকে দুপুর ১২টা ৫ মিনিট পর্যন্ত, নবম শ্রেণির গণিত ও পদার্থবিজ্ঞান ক্লাস ১২টা ৫ মিনিট থেকে ১টা ৫ মিনিট পর্যন্ত, দশম শ্রেণির জীববিজ্ঞান, অর্থনীতি এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের ক্লাস ১টা ৫ মিনিট থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত প্রচার করা হবে।
অন্যদিকে কারিগরি স্তরে নবম শ্রেণির কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ক্লাস ২টা ১০ মিনিট থেকে ২টা ২৭ মিনিট পর্যন্ত, দুপুর ২টা ২৭ মিনিট থেকে ২টা ৪৩ মিনিট পর্যন্ত নবম শ্রেণির বিল্ডিং মেইনটেন্যান্স এবং দশম শ্রেণির ফার্ম মেশিনারি ক্লাস দুপুর ২টা ৪৩ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত সম্প্রচার করা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
