ধান কাঁটলেন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০১৮ এর প্যানেল প্রত্যাশীরা

মোঃ আব্দুল কাদের।।

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০১৮ এর প্যানেল প্রত্যাশী কেন্দ্রীয় কমিটির ঘোষিত ধান কাটা কর্মসূচির অংশ হিসেবে, আজ সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলায় ইছামতি নদীর তীর সংলগ্ন ভানুডাঙ্গা গ্রামের হতদরিদ্র কৃষক মোঃ নাসিম ভাইয়ের জমিতে “ধান কাটা” শুরু হয়েছে সকাল 8.30am থেকে।

উক্ত কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন প্রাথমিকে প্যানেল প্রত্যাশী কমিটির সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম। একমাত্র প্রাথমিক শিক্ষক নিয়োগ প্যানেল প্রত্যাশী কমিটিই দেশের সবচেয়ে বেশি জেলায় ধান কাটা কর্মসূচি হাতে নিয়েছে…. তার অংশ হিসেবে আগামীকাল হবিগঞ্জ, সিরাজগঞ্জ, গোপালগঞ্জ, ৪তারিখ সুনামগঞ্জের হাওর অঞ্চলে ধান কাটা কর্মসূচি পালন করা হবে। ইতোপূর্বে কিশোর গঞ্জ, বাগেরহাট, নরসিংদী, গোপালগঞ্জ ধানকাটা কর্মসূচি পালিত হয়েছে এবং এটা দরিদ্র কৃষক খুঁজে পাওয়া সাপেক্ষে চলমান রয়েছে।

আগামী ১৫দিন আমাদের কর্মসূচি সারাদেশে চলমান থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতিতে নানা ধরণের প্রণোদনা প্যাকেজ ঘোষণা করলেও দেশের সবচেয়ে নিগৃহীত, হতাশাগ্রস্ত উচ্চ শিক্ষিত বেকারদের জন্য এখনও কোনো প্রত্যাশীত কর্মসূচি গ্রহণ করেননি।

আমরা ৩৭হাজার প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্যানেল প্রত্যাশী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীতভাবে আবেদন জানাই তিনি যেন দ্রুত পদক্ষেপ নিয়ে প্রাথমিকে শিক্ষক সংকট দূরীকরণের জন্য আমাদের প্যানেলের মাধ্যমে নিয়োগ দান করেন। এটাই হবে মুজিব বর্ষে উচ্চ শিক্ষিত বেকারদের জন্য সবচেয়ে বড় প্রণোদনা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.