নিউজ ডেস্কঃ
নতুন সচিব পেয়েছে দুই মন্ত্রণালয়। এর মধ্যে মো. সেলিম রেজাকে রেলপথ মন্ত্রণালয় এবং ড. আহমেদ মুনিরুছ সালেহীনকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। আর অবসরে গেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন।
বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা মোফাজ্জেল হোসেন ২০১৭ সালের ৪ মে সচিব হিসেবে রেলপথ মন্ত্রণালয়ে যোগদান করেন। গত বছরের ২৩ ডিসেম্বর তিনি সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি পান। বয়স ৫৯ হওয়ায় সরকারি চাকুরি আইন ২০১৮ অনুযায়ী তাকে অবসরে পাঠানো হয়। তিনি আগামী এক বছর অবসরোত্তর ছুটি (পিআরএল) পাবেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পদোন্নতি পেয়ে তিনি ওই মন্ত্রণালয়ের সচিব হলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
