নতুন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচরাীদের তথ্য প্রদানের সময়সীমা বৃদ্ধির দাবি বাংলাদেশ শিক্ষক সমিতির (BTA)

নিজস্ব প্রতিবেদক।।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ শিক্ষক সমিতি (BTA)’র সভাপতি অধ্যক্ষ মোঃ বজলুর রহমান মিয়া জানিয়েছে নতুন এমপিওভুক্ত স্কুল ও কলেজ শিক্ষকদের ব্যানবেইজে তথ্য পাঠাতে মাত্র দুই ২–৪ মে পর্যন্ত মাত্র ২ দিন সময় দেয়া হয়েছে। বর্তমান করোনার প্রাদুর্ভাবে দেশের অধিকাংশ এলাকায় লকডাউন চলছে।

দেশের অধিকাংশ এলাকায় কম্পিউউটার সেবা বন্ধ। তাছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রধানসহ অনেক প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীগণ গ্রামের বাড়িতে অবস্থান করছেন যাদের পক্ষে যানবাহন বন্ধ থাকার কারণে যথাসময়ে প্রতিষ্ঠানে এসে তথ্য পাঠানো কোনভাবেই সম্ভব হবে না।

অন্যদিকে কারিগরি অধিদপ্তর হার্ড কপি জমা দিতে বললেও যানবাহন বন্ধ থাকার কারণে সারাদেশর প্রত্যন্ত অঞ্চল থেকে এসে জমা দেয়া সম্ভব নয়। বিষয়গুলো বিবেচনা করে প্রয়োজনীয় কাগজপত্রসহ তথ্য জমাদানের সময় আগামী ১৫ মে পর্যন্ত বৃদ্ধি করার দাবি জানিয়েছে সংগঠনটি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.