এইমাত্র পাওয়া

বীরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকার্প টুনামেন্টের শুভ উদ্বোধন

খায়রুন নাহার বহ্নি বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ সোমবার বেলা ১১ টায় বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্ণামেন্ট-২০১৯ এর উপজেলা পর্যায়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। তিনি উদ্বোধনকালে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন লেখাপড়ার পাশাপাশি প্রতিটি খেলায় অংশগ্রহণ করতে হবে। আজ সাকিব কে সারা বিশে^র লোক চিনছে। তাই তোমরাও সাকিবের মতো যেন হতে পারো সেই চেষ্টা তোমাদের করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ এরশাদুল হক, সহকারী শিক্ষা অফিসার মোঃ নাজিমুদ্দিন, সাংবাদিক সিদ্দিক হোসেন, তোফাজ্জল হায়দার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। এ টুর্ণামেন্টে ২৪ টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading