আড়াইহাজারে থেমে নেই মানুষ গড়ার কারিগররা

মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি :

বর্তমান ভয়াবহ পরিস্থিতিতেও থেমে নেই নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় অবস্থিত ইউনাইটেড স্কুল এন্ড কলেজে এর মানুষ গড়ার কারিগররা। মহামারী “কোভিড-১৯” সংক্রমণ রোধে গত ১৬ মার্চ হতে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার এক সপ্তাহের মধ্যেই ইউনাইটেড স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখতে তাদের ফেসবুক পেজ এর মাধ্যমে শিক্ষার্থীদের হোমওয়ার্ক দেয়া শুরু করলেও বর্তমানে বিভিন্ন শ্রেণির ভিডিও ক্লাস স্কুলের ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে এবং একটি নির্দিষ্ট সময়ে প্রতিটি ক্লাসের আলাদা মেসেঞ্জার গ্রপে নিয়মিত ক্লাস নেওয়ার মাধ্যমেও হোমওয়ার্ক দেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা সে সকল হোমওয়ার্ক কমপ্লিট করে পাঠাচ্ছে এবং বিষয়ভিত্তিক শিক্ষকরা সেগুলো চেক করে দিচ্ছেন।

এছাড়াও জুম এর মাধ্যমে নিয়মিত রুটিন অনুযায়ী ক্লাস করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। নতুন এই চ্যালেঞ্জ কে সফল করতে সকল শিক্ষকের সহযোগীতায় প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, সহকারি শিক্ষক- সাবিহা আফনান, রমজান আল মামুন এবং নজরুল ইসলাম এর সমন্বয়ে একটি বিশেষ কমিটি দিন রাত কাজ করে যাচ্ছেন।

অত্র প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু ও সভাপতি ডাঃ সায়মা আফরোজ ইভা সার্বক্ষণিক তাদের খোঁজ খবর রাখছেন এবং প্রয়োজনীয় পরামর্শ ও অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন।

অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন এর সাথে কথা হলে তিনি জানান “এই প্রচেষ্টা শুধুমাত্র আমাদের প্রতিষ্ঠানের জন্যই নয়, যে কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কোথাও সমস্যা হলে ফেসবুক পেজের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারে।

আমরা যথাসাধ্য চেষ্টা করবো তাদের সমস্যার সমাধান দিতে। এছাড়াও বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীরা যেন ঘরে থাকে এবং পাশাপাশি জ্ঞান অন্বেষণ করতে পারে আমরা সেই চেষ্টা করে যাচ্ছি। ইতোমধ্যে অভিভাবকসহ সকলের সহযোগীতা ও অনুপ্রেরণা পেয়েছি”। তিনি আরও বলেন, “দেশের এই ভয়াবহ পরিস্থিতি যতদিন না ঠিক হচ্ছে ততদিন সংসদ টেলিভিশনের ক্লাসসহ অন্যান্য শিক্ষামূলক ওয়েব পোর্টাল গুলো শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হোক।

যেন কোন ধরনের ডাটা চার্জ ছাড়াই বাড়িতে বসে শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারে।”

তাদের এই উদ্যোগ কে স্বাগত জানিয়ে ভিডিও ধারণ ও সম্পাদনায় সহযোগীতা করে যাচ্ছে একুশে মাল্টিমিডিয়া ও বর্ণমালা ফটোগ্রাফি।

মহামারীর এ ভয়াবহ পরিস্থিতিতে শিক্ষার্থীদের জ্ঞান অন্বেষণ অব্যাহত রাখতে উপজেলা পর্যায়ের একটি প্রতিষ্ঠানের শিক্ষকদের এই প্রচেষ্টা প্রশংসার দাবিদার। সত্যিই অসাধারণ উদ্যোগ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.