নিজস্ব প্রতিনিধি।।
অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়িয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। গত ১৫ মার্চ ২য় দফায় সময় শেষ হলেও আগামী ৩১ মে পর্যন্ত রেজিস্ট্রেশনের সময় ফের বৃদ্ধি করা হয়েছে। আরে সবার মধ্যে ইতিমধ্যে রেজিস্ট্রেশনের ফরম পূরণ করা শিক্ষার্থীদের তথ্য সংশোধন করা যাবে।
সোমবার (২০ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এসব তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ খ্রিষ্টাব্দে ৮ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম ১ম দফায় ২৯ ফেব্রুয়ারি এবং (২য় দফায়) ১৫ মার্চ শেষ হয়। দেশের সার্বিক অবস্থা বিবেচনায় সঠিকভাবে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে সময়সীমা আগামী ৩১ মে পর্যন্ত পুনরায় বাড়ানো হলাে। এ সময়ের মধ্যে শিক্ষার্থীদের নাম, পিতার নাম, মাতার নাম, জন্মতারিখসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়াবলী সংশােধন, সংযােজন বা বিয়ােজন করা যাবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
