এইমাত্র পাওয়া

ফকিরহাটে বাড়ী বাড়ী ত্রাণ পৌছে দিচ্ছেন সেনাবাহিনী

মোঃ মোজাহিদুর রহমান:

গত ১৯ এপ্রিল বাগেরহাটের ফকিরহাট উপজেলার বিভিন্ন স্হানে কাধে করে দুঃস্হ ও অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করেন সেনাবাহিনীর একটি টিম। পিলজঙ্গ, লখপুর ও ফকিরহাটের ১৫টি পরিবারের মাঝে এই ত্রাণ সহায়তা তুলে দেন তারা। এরই অংশবিশেষ হিসেবে লখপুরে ৫নং ওয়ার্ডের হতদরিদ্র মুনছুর দাই এর হাতে সেনাবাহিনীর নিজস্ব অর্থায়নের ত্রাণ সহায়তা তুলে দেন ৭ পদাতিক ডিভিশনের ২৮ ব্রীগেডের অধিনস্হ ৬৬ ইষ্টবেঙ্গল সেনাবাহিনীর মেজর মাহাদী হাসান সহ অন্যান্য সেনা সদস্যরা।

এ সময় সাংবাদিক মোঃ মোজাহিদুর রহমান, এম এম সি মেহেদী, এইচ এন হাবিবুর রহমান, এস এ কালাম, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আরিফ শেখ, ছাত্রলীগ নেতা মনি শেখ উপস্হিত ছিলেন। এক সাক্ষাৎকারে শিক্ষাবার্তা ডট ক‌মের প্রতিবেদককে সেনাবাহিনীর মেজর মাহাদী হাসান বলেন আমাদের নিজস্ব তহবিল থেকে যতটুকু সম্ভব গরীব অসহায়দের পাশে দাড়ানোর চেষ্টা করছি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.