এইমাত্র পাওয়া

গফরগাঁওয়ে এমপি’র তত্বাবধানে ৩০ হাজার পরিবারের জন্য খাদ্য সামগ্রী প্রস্তুত

জাহাঙ্গীর আলম সেলিমঃ

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলাজনিত পরিস্থিতিতে উপজেলার ১টি পৌসসভা সহ ১৫টি ইউনিয়নের ঘরবন্দি অসহায়, কর্মহীন, শ্রমজীবী, নিম্নবধ্যবৃত্ত ৩০হাজার পরিবারের মধ্যে খাদ্য সহায়তার প্যাকেট প্রস্তুতি’র শেষ পর্যায়ে রয়েছে। এর পূর্বেও সাংসদ ফাহমী গোলন্দাজ বাবেল আরো ৪০ হাজার ঘরবন্দি,অহসায়,শ্রমিক,রিকশা-ভ্যানচালক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন।

উল্লেখ্য ,করোনাভাইরাস সংক্রমণজনিত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্হানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল এমপি’র সার্বিক ব্যবস্হাপনায় কর্মহীন হয়ে পড়া ঘরবন্দি ৪০ হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ইতিমধ্যে বিতরণ করা হয়েছে,এরই ধারাবহিকতায় আরো ৩০ হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
উপজেলা সদরের জেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদলের সার্বিক নির্দেশনায় আওয়ামিলীগ সহ সহযোগী সংগঠনের দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে প্যাকেট প্রস্তুত করনের কার্যক্রম চলছে।

ফাহমী গোলন্দাজ বাবেল এমপি’র সমন্বিত ত্রান কার্যক্রমের অংশ হিসেবে পৌর মেয়র আলহাজ্ব এসএম ইকবাল হোসেন সুমন পৌর এলাকায় ১০ হাজার পরিবারকে এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে সরকারি জিআর প্রকল্পের আওতায় ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে আরো ১০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল বলেন, গফরগাঁওয়ের গনমানুষের নেতা ব্যাপক জনপ্রিয় আমদের মানবিক সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল করোনা ভাইরাস জনিত পরিস্থিতির কারনে কর্মহীন হওয়া, রিকশা-ভ্যানচালজ,শ্রমিক,নিম্ন-আয়ের ঘরবন্দি ৪০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা ইতিমধ্যেই প্রদান করেছেন এছাড়া আরো প্রায় ৩০ হাজার পরিবারকে খাদ্য সহায়তার জন্য প্যাকেট প্রস্তুতি করণের কজ সার্বক্ষনিক চলছে। আমাদের নেতা করোনা পরিস্হিতি’র শুরু থেকেই এলাকায় অবস্থান করে অহসায়-দরিদ্র মানুষের সার্বক্ষনিক খোঁজ খবর নিচ্ছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.