সোনারগাঁওয়ে বেদে সম্প্রদায়ের মাঝে সাংসদ খোকার খাদ্য সহায়তা বিতরণ

মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি :

গতকাল ১৮ই এপ্রিল সোনারগাঁয়ের একটি অনলাইন নিউজে ” সোনারগাঁয়ে ত্রাণ না পেয়ে মানবেতর জীবন যাপন বেদে সম্প্রদায়ের ” সংবাদ প্রকাশের পর নারায়ণগঞ্জ ৩ সোনারগাঁ আসনের মাননীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা তাৎক্ষনিক তাদেরকে খাদ্য সহায়তা করার জন্য পদক্ষেপ গ্রহণ করেন ।

এর অংশ হিসেবে আজ ১৯ এপ্রিল সকালে সোনারগাঁ পৌরসভার সাহাপুর ও পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকার সকল বেদে সম্প্রদায়ের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দেন । মাননীয় সংসদ সদস্য জনাব লিয়াকত হোসেন খোকার পক্ষ থেকে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাইম ইকবাল ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির নারায়ণগঞ্জ জেলার সদস্য আনিছুর রহমান বাবু এ খাদ্য সামগ্রী বেদে সম্প্রদায়ের মাঝে বিতরণ করেন ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.