নিজস্ব প্রতিনিধি।।
লকডাউন উপেক্ষা করে ব্রাক্ষণবাড়িয়ায় মাওলানা জুবায়ের আহমেদ আনসারীর জানাজায় লাখো মানুষের উপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন।
শনিবার বিকেলে ব্যারিস্টার সুমন ফেসবুক লাইভে এসে বলেন, `আমার নিজেরও আনসারী সাহেবের জানাযায় যাওয়ার ইচ্ছে ছিল। কিন্তু দেশে এখন মহামারি। মহামারির সংক্রমণ ঠেকাতে লকডাউন চলছে। প্রিয় নবীর একটি বানীর কথা স্মরণ করে আমি জানাযায় যায়নি। প্রিয় নবী বলেছেন, “কোন এলাকায় মহামারি দেখা দিলে আপনি যে জায়গায় আছেন, সেখানেই থাকবেন। অন্য কোন জায়গায় যাবেন না। অন্য জায়গা থেকেও মহামারি এলাকায় আসতে দিবেন না।” এই লকডাউন অবস্থায় জানাজায় লাখ লাখ মানুষ দেখে আমার খুব খারাপ লেগেছে। আপনি বাসায় দুই রাকাত নামাজ পড়েও তার প্রতি সন্মান দেখাতে পারতেন। এরকম একটা মহামারির সময় আপনারা লকডাউন ভঙ্গ করে পুরো ব্রাক্ষণবাড়িয়া, সিলেট অঞ্চল অরক্ষিত করে দিলেন। করোনাভাইরাস বিস্তারের সুযোগ করে দিলেন। করোনা তো এখন পুরো জায়গা দখল করে নিবে। এর থেকে কষ্টের কিছু নেই। প্লিজ আপনারা আর এ রকম করবেন না।’
এসময় ব্যারিস্টার সুমন আবেগতাড়িত কন্ঠে বলেন, ‘এখন যদি আমার নিজের জানাজাও হয়, দুই/চারজনের বেশি লাগবে না। এটা আমার এলাকার মানুষদেরকেও বলছি। কারণ আমি তো দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, যাতে আমার কারণে, আমার জানাজায় এসে অন্য কোন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত না হন।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
