এইমাত্র পাওয়া

প্রতিবন্ধী শিক্ষার্থীদের বাড়িতে বাড়িতে ফাহমী গোলন্দাজ বাবেল এমপি’র উপহার

জাহাঙ্গীর আলম সেলিম:

প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের মুখে হাসি ফুটাতে “ফাহমী গোলন্দাজ বাবেল এমপির উপহার” শীর্ষক লেখা প্যাকেটে শিশুখাদ্য পৌঁছে দেয়া হচ্ছে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের বাড়িতে বাড়িতে। ময়মনসিংহের গফরগাঁও আসনের সাংসদ ফাহমী গোলন্দাজ বাবেলের পক্ষ থেকে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

আজ বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার কুকসাইর, মাইজবাড়ি, সৈয়দপাড়া, বাগবাড়ি, টান লংগাইর, জালাকান্দা, কান্দিপাড়া গ্রামের প্রায় শতাধিক অটিস্টিক ও প্রতিবন্ধী শিশুর বাড়ি বাড়ি গিয়ে শিশুদের হাতে তাদের জন্য খাদ্যের প্যাকেট তুলে দেন কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) শফিকুল কাদিরের নেতৃত্বে একদল স্বেচ্ছাসেবক। দরিদ্র ও কর্মহীন পরিবারের এসব শিশুদের বিস্কুট, চকলেট, প্যাকেটজাত দুধ, চাল, আটা, চিড়া, মুড়ি দেয়া হয়েছে।

এ ব্যাপারে ফাহমী গোলন্দাজ বাবেল এমপি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জমনেত্রী শেখ হাসিনার নির্দেশনায় মানবিক সাহায্য হিসেবে উপজেলার প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের শিশু খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।বাস্তবিক এই দুর্দিনে আমাদের ছোট সোনামনিদের মুখে হাসি ফুটাতে আমাদের প্রচেষ্টা,সামনের দিনগুলোতেও মানবিক কার্যক্রম নিয়ে গফরগাঁওবাসীর সাথে থাকব, ইনশাআল্লাহ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.